আমাদের সম্পর্কে

"কামনাই (camnai) কৃষক, কৃষি শ্রমিক, পাইকারী ক্রেতা বিক্রেতা ও যানবাহন চালকের আস্থার সেতুন্ধন"

কামনাই (Camnai) আসলে কী?

কামনাই একটি কৃষি বাজার প্ল্যাটফর্ম যেখানে কৃষক তাদের প্রয়োজনে অভিজ্ঞ কৃষি শ্রমিক বা কামলা খুঁজে পায় এবং শ্রমিকরা সরাসরি কোনো দালালের হস্তক্ষেপ ছাড়াই কাজের সন্ধান পায়। কৃষক তাদের উৎপাদিত ফসল সরাসরি পাইকারী ক্রেতাদের কাছে বিক্রি করতে পারে। পাইকারী ক্রেতা ও বিক্রেতা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে এবং পণ্য ক্রয় বিক্রয় করতে পারে। সবাই ফসল বা পণ্য আনা-নেওয়ার জন্য সরাসরি এখান থেকে যানবাহন ভাড়া করতে পারে। সবাই কৃষিভিত্তিক সবকিছুর বিজ্ঞাপন প্রচার করতে পারে। সবাই বাংলাদেশের সকল হাট-বাজারের সকল পণ্যের দাম দেখতে পারে।

কেন আমরা 'camnai' নামটি বেছে নিলাম?

১. কাজের সাথে সংযোগ

গ্রামের সহজ ভাষায় কাজকে আমরা 'কাম' বলি। এই 'কাম' থেকেই কামলা বা শ্রমিকের কাজের সন্ধানের কথা চিন্তা করে আমাদের এই নামকরণ।

২. সহজ ও সংক্ষিপ্ত

আমরা চেয়েছিলাম নামটি যেন ছোট এবং সহজেই মনে রাখা যায়। 'camnai' ছোট হওয়ায় এটি টাইপ করা এবং শেয়ার করা খুব সহজ।

৩. নান্দনিক ভারসাম্য

ইংরেজি ছোট হাতের অক্ষরে (camnai) লিখলে অক্ষরের উচ্চতা ও নিচে সমান দূরত্ব বজায় থাকে, যা লোগোতে একটি ভারসাম্যপূর্ণ ও সুন্দর লুক দেয়।

৪. অনন্য পরিচয়

অনেক খোঁজাখুঁজির পর আমরা 'camnai' নামটি ইউনিক হিসেবে খালি পাই, যা ছোট এবং আমাদের কাজের উদ্দেশ্যের সাথে পুরোপুরি মিলে যায়।

"কাম (কাজ) নাই যার—তার জন্যই কামনাই"

আমরা স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের, যেখানে কোনো শ্রমিকের হাত কাজবিহীন থাকবে না এবং কোনো কৃষকের ফসল শ্রমিকের অভাবে নষ্ট হবে না।