কামলা গাইডলাইন - কামনাই

কামলা গাইডলাইন

০১

সময়মতো কাজে উপস্থিত হওয়া

নির্ধারিত সময়ে কাজের জায়গায় উপস্থিত থাকুন। দেরি হলে কৃষক বা নিয়োগদাতাকে আগেভাগেই ফোন করে জানিয়ে দিন।

০২

প্রসাব-পায়খানা কৃষকের বাড়িতে নয়

কৃষকের বাড়িতে গিয়ে প্রসাব বা পায়খানা করবেন না। কৃষি জমিতে যাওয়ার সময় অবশ্যই দুই লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বোতলে পানি ভর্তি করে নিয়ে যাবেন। কৃষি জমিতে মাটি সামান্য গর্ত করে সেখানে প্রসাব বা পায়খানা করুন তারপর মাটি দিয়ে ঢেকে দিন।

০২

সততার সাথে কাজ করা

কৃষকের ফসল নিজের মনে করে যত্ন সহকারে কাজ করুন। সঠিক নিয়মে চারা রোপণ বা ফসল তোলা নিশ্চিত করুন।

০৩

উত্তম ব্যবহার

অন্যান্য শ্রমিক ভাইদের সাথে এবং কৃষকের সাথে নম্রভাবে কথা বলুন। যেকোনো সমস্যা শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন।

০৪

স্বাস্থ্য ও নিরাপত্তা

প্রচণ্ড রোদে প্রচুর পানি পান করুন এবং প্রয়োজনে মাথায় গামছা বা টুপি ব্যবহার করুন। অসুস্থ বোধ করলে সাথে সাথে কাজ বন্ধ রাখুন।

কোনো সমস্যা হচ্ছে?

যেকোনো অভিযোগ বা সাহায্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।

হেল্পলাইনে ফোন দিন